পাটুরিয়া-দৌলতদিয়ায় ২ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে শনিবার সকাল সাড়ে ৭টায় পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এই সময়ের মধ্যে পাটুরিয়ায় ছয়টি ফেরি, দৌলতদিয়ায় চারটি ফেরি এবং পদ্মা নদীর মাঝখানে দু’টি ফেরি আটকা পড়ে।

নয়া দিগন্ত অনলাইন
ফেরি
ফেরি |ইন্টারনেট

দুই ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে বলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট সূত্র জানিয়েছে।

আজ শনিবার বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আবদুস সালাম জানান, ঘন কুয়াশার কারণে শনিবার সকাল সাড়ে ৭টায় পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এই সময়ের মধ্যে পাটুরিয়ায় ছয়টি ফেরি, দৌলতদিয়ায় চারটি ফেরি এবং পদ্মা নদীর মাঝখানে দু’টি ফেরি আটকা পড়ে।

ঘন কুয়াশা কেটে যাওয়ার পর পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে এবং যানজট নিরসনে সবকয়টি ফেরি পূর্ণ লোড নিয়ে চলাচল করছে।