নেত্রকোনার কেন্দুয়ায় ৩০০ ফুট দীর্ঘ আর্জেন্টাইন পতাকা নিয়ে মিছিল করেছে আর্জেন্টাইন ভক্ত ফুটবল প্রেমীরা।
শুক্রবার (১৯ জুন) শত শত ফুটবলপ্রেমী আর্জেন্টাইন ভক্ত এই পতাকা নিয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করতে করতে উল্লাসে মেতে ওঠে।
উল্লেখ্য, ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনা ২০২২ সালে কাতার বিশ্বকাপে তৃতীয়বারের মতো শিরোপা জয় করে। চলতি ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সুপারস্টার ফটবল জাদুকর লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়ার বিপক্ষে জয় লাভ করে।



