দাগনভূঞায় অবৈধ ২ ইটভাটায় অভিযান, জরিমানা ও বিদ্যুৎ বিচ্ছিন্ন

লাইসেন্স ও পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকায় দু’টি ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদানের পাশাপাশি তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়।

দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা

Location :

Feni
ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ভ্রাম্যমাণ আদালতের অভিযান |নয়া দিগন্ত

ফেনীর দাগনভূঞায় লাইসেন্স ও পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকায় দু’টি ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদানের পাশাপাশি তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়।

সোমবার (৩০ মার্চ) উপজেলার দাগনভূঞা ব্রিকস ও সিরাজ ব্রিকসে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠান দু’টির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। আইন অনুযায়ী বৈধ লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র ছাড়া কার্যক্রম পরিচালনার অপরাধে প্রত্যেক ইটভাটাকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি তাৎক্ষণিকভাবে ভাটা দু’টির বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেয়া হয়। অভিযানটি পরিচালনা করেন দাগনভূঞা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম।

শাহিদুল আলম বিষয়টি নিশ্চিত করে নয়া দিগন্তকে জানান, পরিবেশ রক্ষা ও সরকারি আইন প্রতিপালনে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের প্রশাসনিক নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।