কটিয়াদীতে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত খাল পুনঃখননের উদ্বোধন

আমরা তার উন্নয়নমুখী রাজনীতিকে সমুন্নত রাখতেই এই উদ্যোগ গ্রহণ করেছি। এর ফলে এলাকায় জলাবদ্ধতা দূর হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।

ফখর উদ্দিন ইমরান, কটিয়াদী (কিশোরগঞ্জ)

Location :

Kishoreganj
খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীন
খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীন |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর-লোহাজুরী রাস্তার পাশে সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৬ মে) বিকেল ৩টার দিকে স্থানীয় কৃষি ও কৃষকের উন্নয়নে এই বিশেষ খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে ও জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলমের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো: বদরুদ্দোজা, উপজেলা বিএনপির সভাপতি ও কটিয়াদী পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন ও সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল।

আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, শেখ জসিম উদ্দিন মেনু, শফিকুর রহমান বাদল, আতিকুর রহমান আতিক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল্লাহ জাইদুল, মাহফুজুর রহমান মিঠু, শফিকুল ইসলাম ফুলু, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান ও হাজী মোহাম্মদ আলী, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শাহজাহান সিরাজী ও মীর মো: মোশাররফ হোসেন মাসুদ, সাংগঠনিক সম্পাদক ফারুক পাটোয়ারী ও জাহাঙ্গীর আলম রতন, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদ ও সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইলিয়াস আলী, পৌর যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তশরিফুল হাসিব ও সদস্য সচিব আশিকুর রহমানসহ বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ৭০ দশকের শেষভাগে শহীদ জিয়াউর রহমান স্ব-নির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। কটিয়াদীর এই খালটি সেই সময় তার সরাসরি নির্দেশনায় ও উপস্থিতিতে খনন করা হয়েছিল। দীর্ঘ সময় সংস্কারের অভাবে খালটি ভরাট হয়ে যাওয়ায় স্থানীয় কৃষকরা সেচ সঙ্কটে ভুগছিলেন।

এ সময় বক্তারা বলেন, খালটি পুনঃখনন সম্পন্ন হলে কয়েক শ’ হেক্টর ফসলি জমি সেচ সুবিধার আওতায় আসবে। শহীদ জিয়ার এই কালজয়ী উদ্যোগ পুনরুজ্জীবিত করার মাধ্যমে কৃষিতে নতুন জোয়ার আসবে। শহীদ জিয়ার হাতে গড়া এই খালটি কটিয়াদীর কৃষকদের জন্য আশীর্বাদ। আমরা তার উন্নয়নমুখী রাজনীতিকে সমুন্নত রাখতেই এই উদ্যোগ গ্রহণ করেছি। এর ফলে এলাকায় জলাবদ্ধতা দূর হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।