ঈদুল আযহা উপলক্ষে গফরগাঁওয়ে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা

ঈদুল আজহা উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ঘাগড়া পোড়াবাড়িয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসার আয়োজনে প্রতিযোগিতামূলক ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
ঈদুল আযহা উপলক্ষে গফরগাঁওয়ে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা
ঈদুল আযহা উপলক্ষে গফরগাঁওয়ে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা |নয়া দিগন্ত

ঈদুল আজহা উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ঘাগড়া পোড়াবাড়িয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসার আয়োজনে প্রতিযোগিতামূলক ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ মে) সকাল ৯টা থেকেই মাদরাসার মিলনায়তনে এই ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী মো: নুরুজ্জামান খান রানার সার্বিক তত্ত্বাবধানে ও মাদরাসার মুহতামিম মুফতি মোস্তাফিজুর রহমানের (চরবহুলী) সভাপতিত্বে অনুষ্ঠানে ৮টি বিষয়ভিত্তিক প্রতিযোগিতায় ছাত্ররা অংশগ্রহণ করে। ছাত্রদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজন মুখরিত হয়ে ওঠে।

গ্রুপভিত্তিক বিচারক হিসেবে মাদরাসার সকল আসাতিযায়ে কেরাম উপস্থিত ছিলেন। শেষে পুরস্কার বিতরণ পর্বে বিজয়ী ছাত্রদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।