লাকসামে জামায়াত আমির

‘যারা ফ্যাসিবাদের মতো আচরণ করে তাদের দিয়ে ফ্যাসিবাদ দূর করা যাবে না’

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

মো: মিজানুর রশিদ, লাকসাম (কুমিল্লা)

Location :

Laksam
লাকসামে নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন জামায়াত আমির ডা: শফিকুর রহমান
লাকসামে নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন জামায়াত আমির ডা: শফিকুর রহমান |নয়া দিগন্ত

যারা ফ্যাসিবাদের মতো আচরণ করে তাদের দিয়ে ফ্যাসিবাদ দূর করা যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ‘যারা হাঁচি-কাশি দিলেও বিদেশে চিকিৎসার জন্য যায় তারাও একসময় এদেশ শাসন করেছেন। এটাই তাদের দেশপ্রেমের নমুনা। এক হাতে ফ্যামিলি কার্ড, আরেক হাতে মায়ের গায়ে হাত। এটা মেনে নেয়া যায় না।’

এ সময় তিনি মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন।

কুমিল্লা-৯ আসনে সংসদ সদস্য প্রার্থী ড. ছৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন ছিদ্দিকীর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, কুমিল্লা-১০ আসনে সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত, এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, ডাকসু ভিপি সাদিক কায়েম, চকসু জিএস সাঈদ বিন হাবিব, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সেক্রেটারি অ্যাডভোকেট আতিকুর রহমান, হাজীগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আবুল হোসাইন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি অধ্যাপক রেজাউল করিম, কুমিল্লা-১০ আসনে দাঁড়িপাল্লার নির্বাচন পরিচালক ড. দেলোয়ার হোসাইন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল হক আমিনী, ঢাকা দক্ষিণ জেলা জামায়াত নেতা হামিদুর রহমান সোহাগ, সাবেক ছাত্রনেতা নোমান হোসেন নয়ন, ঢাকা মহানগর জামায়াত নেতা মুহাম্মদ সিরাজুল হক, খেলাফত মজলিস লাকসাম উপজেলা সভাপতি মুফতি মাহবুবুর রহমান, এনসিপি কুমিল্লা জেলা সমন্বয়ক ব্যারিস্টার মাজহারুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস মনোহরগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আব্দুল হামিদ, কুমিল্লা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন, কুমিল্লা-৯ আসনে দাঁড়িপাল্লার নির্বাচন পরিচালক ও লাকসাম পৌরসভা জামায়াতের আমির মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, সদস্য সচিব ও উপজেলা জামায়াতের আমির হাফেজ জহিরুল ইসলাম, মনোহরগঞ্জ উপজেলা আমির হাফেজ মাওলানা নূরুন্নবী, কুমিল্লা জেলা ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ।