বাগাতিপাড়ায় জামায়াতের নারী বিভাগের মিছিল

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে মিছিলটি বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে মালঞ্চী রেলগেটে গিয়ে শেষ হয়।

মো: আব্দুল আওয়াল, বাগাতিপাড়া (নাটোর)

Location :

Bagatipara
মিছিল
মিছিল |নয়া দিগন্ত

নাটোরের বাগাতিপাড়ায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী বিভাগ মিছিল ও পথসভা করেছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে মিছিলটি বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে মালঞ্চী রেলগেটে গিয়ে শেষ হয়। পরে সেখানেই এক পথসভা অনুষ্ঠিত হয়।

এ সময় নারী বিভাগের কর্মপরিষদ সদস্য শামসুন্নাহার আয়শার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাগাতিপাড়া উপজেলা নারী বিভাগের সেক্রেটারি ইশরাত জাহান বেবী। এছাড়াও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদের স্ত্রী ফাতেমা খানম এবং বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান সাবানা আক্তার বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, দেশের নারী সমাজ আজ আর পিছিয়ে নেই। ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় নারীদের সক্রিয় ও ঐক্যবদ্ধ ভূমিকা অপরিহার্য। একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে নারীদের সচেতন অংশগ্রহণ সময়ের দাবি।

এ সময় বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে সত্য, ন্যায় ও ইনসাফের পক্ষে অবস্থান নিতে এবং ভোটের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।