সিলেট সীমান্তে ৮৪ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

‘সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।’

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
বিজিবির চোরাচালানি অভিযানে জব্দকৃত পণ্য
বিজিবির চোরাচালানি অভিযানে জব্দকৃত পণ্য |নয়া দিগন্ত

সিলেটের সীমান্ত এলাকা থেকে ৮৪ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। বুধবার (১৩ মে) বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ৪৮ বিজিবির আওতাধীন এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে জিরা, সানগ্লাস, স্কিন ব্রাইট ক্রিম, চিংড়ি রেনু, মেহেদী, চিনি, বাসমতি চাল ও বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ ও রসুন জব্দ করা হয়। আটক চোরাইপণ্যের আনুমানিক বাজার মূল্য ৮৪ লাখ সাত হাজার পাঁচ শত ৬০ টাকা।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা হয়। আটককৃত চোরাচালানি মালামালগুলো বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’