কক্সবাজারে ৪ আসনে ভোটগ্রহণ শুরু, উৎসবমুখর পরিবেশ

এবারের ভোটে দুইটি ব্যালটে মানুষ ভোট দিচ্ছেন। একটি সংসদ সদস্য পদে আরেকটি জুলাই সনদ বাস্তবায়নে গণভোট।

গোলাম আজম খান, কক্সবাজার অফিস

Location :

Cox's Bazar
উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ
উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ |নয়া দিগন্ত

কক্সবাজারের চারটি সংসদীয় আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। এই ভোটগ্রহণ নিরবিচ্ছনানভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। কক্সবাজারের চার আসনে ভোটার সংখ্যা সাড়ে ১৮ লাখ। চার আসনে প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী রয়েছে ১৮ জন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়।

ভোটগ্রহণকে কেন্দ্র করে জেলার ৫৯৮টি ভোট কেন্দ্রে মোতায়েন রয়েছে সাত হাজারেরও বেশি আইনশৃঙ্খলা বাহীনীর সদস‌্য। সকালে কক্সবাজার-১ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাধারণ ভোটারদের লাইনে দাঁড়িয়ে পেকুয়া সরকারী জিএসসি স্কুলে ভোট প্রয়োগ করছেন। অপর দিকে কক্সবাজার-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি হামিদুর রমহান আজাদ সকালে কুতুবদিয়া উত্তর ধুরং তেলিয়াকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রয়োগ করবেন।

ভোটগ্রহণকে কেন্দ্র করে উখিয়া টেকনাফের সবকটি রোহিঙ্গা ক্যাম্প সিলগালা করা হয়েছে বলে জানান জেলা রির্টানিং কর্মকর্তা।

তিনি অবাধ সুষ্টু নিরপেক্ষভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে জেলা প্রশাসন তঃৎপর রয়েছে বলে জানিয়েছেন।

এদিকে জেলার এই চারটি আসনে সকাল বেলায় ভোটার উপস্থিতি তুলনামুলক কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। উল্লেখ্য এবারের ভোটে দুইটি ব্যালটে মানুষ ভোট দিচ্ছেন। একটি সংসদ সদস্য পদে আরেকটি জুলাই সনদ বাস্তবায়নে গণভোট।