দেশী-বিদেশী ষড়যন্ত্রে বাংলাদেশের রাজনৈতিক আকাশে মেঘ জমেছে : শাহজাহান

‘বাংলাদেশের জনগণ যেহেতু বিএনপির সাথে আছে। শুধু বিএনপি নয়, জনগণ আগামী দিনে নির্বাচনের ব্যবস্থা করে নেবে।’

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
নোয়াখালীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে মো: শাহজাহান
নোয়াখালীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে মো: শাহজাহান |নয়া দিগন্ত

দেশী-বিদেশী ষড়যন্ত্রে বাংলাদেশের রাজনৈতিক আকাশে মেঘ জমেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো: শাহজাহান।

তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক আকাশ এতো পরিষ্কার নয়। বিভিন্নভাবে দেশী-বিদেশী ষড়যন্ত্রের কারণে রাজনৈতিক আকাশেও মেঘ জমেছে। নির্বাচন নিয়ে কথা উঠেছে। বাংলাদেশের জনগণ যেহেতু বিএনপির সাথে আছে। শুধু বিএনপি নয়, জনগণ আগামী দিনে নির্বাচনের ব্যবস্থা করে নেবে।’

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে নোয়াখালী প্রেসক্লাব সড়কে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে ও সদস্য সচিব মো: হারুনুর রশীদ আজাদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, বিএনপির চট্রগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ বি এম জাকারিয়া, গোলাম হায়দার বিএসি, ফোরকান ই আলম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান।

এ সময় নোয়াখালী জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সাবের আহমদ, জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল উপস্থিত ছিলেন।