সাঁথিয়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি বিতরণ

ব্যারিস্টার মোহাম্মদ নাজিবুর রহমান মোমেনের মাধ্যমে সাত শতাধিক গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে এ শাড়ি বিতরণ করা হয়।

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা

Location :

Santhia
সাঁথিয়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি বিতরণ করা হয়
সাঁথিয়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি বিতরণ করা হয় |নয়া দিগন্ত

পাবনার সাঁথিয়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শাড়ি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে সাঁথিয়া উপজেলা অডিটোরিয়াম হলরুমে পাবনা-১ (সাঁথিয়া) আসনের সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার মোহাম্মদ নাজিবুর রহমান মোমেনের মাধ্যমে সাত শতাধিক গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে এ শাড়ি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আইন, প্রশাসন ও তারবিয়াত সম্পাদক মেহেদী হাসান এবং উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি মুহতাসিম বিল্লাহ সাদের পরিচালনায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্নার সভাপতিত্বে বক্তব্য দেন এমপি ব্যারিস্টার মোহাম্মদ নাজিবুর রহমান মোমেনের প্রতিনিধি ও সাঁথিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আনিসুর রহমান।

এছাড়াও বক্তব্য দেন উপজেলা জামায়াতের শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি মোস্তফা কামাল মানিক, পৌর আমির মাওলানা আব্দুল গফুর এবং সাঁথিয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সমন্বয়কারী ফারুক হোসেন।