ফেনী সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকালো বিজিবি

শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তে ছয়জন নারী ও একজন শিশুসহ মোট সাতজনকে জোরপূর্বক অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করলে শূন্য লাইনের নিকট তাদের সনাক্ত করে প্রতিহত করা হয়।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকারীরা
অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকারীরা |নয়া দিগন্ত

ফেনী সীমান্তে সাতজন অবৈধ অনুপ্রবেশকারীকে ঠেকিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শনিবার (২৫ জুলাই) ভোরে পরশুরামের শ্রীপুরে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে ছয় নারী ও এক শিশুকে তাৎক্ষণিক টহলরত বিজিবি প্রতিহত করে।

বিজিবি সূত্র জানায়, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তে ছয়জন নারী ও একজন শিশুসহ মোট সাতজনকে জোরপূর্বক অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করলে শূন্য লাইনের নিকট তাদের সনাক্ত করে প্রতিহত করা হয়।

এ বিষয়ে ৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, ‘সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।’