মো: মফিদুল ইসলাম সরকার (পীরগাছা) রংপুর
রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সেরা শিক্ষকদেরকে সম্মাননা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে ৬নম্বর তাম্বুলপুর ইউনিয়ন পরিষদ আয়োজনে তাম্বুলপুর ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন চেয়ারম্যান বজলুর রশিদ মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আখতার হোসেন
সংসদ সদস্য, রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) ও সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন সংসদ সদস্য, ঢাকা-১৬ (মিরপুর-পল্লবী)।



