নওগাঁর পোরশায় পুকুরের পানিতে ডুবে আবরার ফাহাদ নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ মে) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিশু ফাহাদ উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের দীঘিপাড়া গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে।
জানা গেছে, শুক্রবার বেলা ১১টার দিকে পরিবারের সকলের অজান্তে বাড়ির পাশে খেলছিল ফাহাদ। এ সময় অসাবধানতাবশত পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে ফাহাদ মারা যায়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পর পুকুরে পানিতে ভাসমান অবস্থায় আবরার ফাহাদকে দেখতে পান।
পরিবারে সদস্যরা জানান, ওই পরিবারের দুই ভাই আব্দুল কুদ্দুস ও আব্দুল কাদেরের দুই ছেলে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায়। এ সময় কাদেরের ছেলে দেড় বছর বয়সের ফারহান সাদিককে জীবিত উদ্ধার করা গেলেও কুদ্দুসের ছেলে আবরার ফাহাদ পানিতে ডুবে মারা যায়।



