ত্রয়োদশ জাতীয় সংবাদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে চরমোনই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মওলানা ছরওয়ার আলম কুতুবী তুলানামূলক কম ভোট পাওয়ায় জামানত হারালেন।
চকরিয়া ও পেকুয়া এ আসনে সহকারী রিটার্নিং কর্মকর্তার (ইউএনও) ফলাফলে প্রদত্ত তথ্য মতে এ দুই উপজেলায় তিনি ১৭৭টি কেন্দ্রে সর্বমোট ভোট পেয়েছেন ৪ হাজার ৪৭১ টি।
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে প্রদত্ত বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ৪৯ হাজার ৫৪০। বৈধ কাস্টিং ভোটের আট ভাগের ১ ভাগ ভোট তথ্য (১২.৫%) ভাগ ভোট না পাওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মওলানা ছরওয়ার আলম কুতুবী জামানত হারালেন।
ত্রয়োদশ জাতীয় সংবাদ নির্বাচনে কক্সবাজার-১ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রতীকের প্রার্থী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ২ লাখ ১৯ হাজার ৭৫৮ ভোট পেয়ে চতুর্থ বারের মতো বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল আল ফারুক পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৩১১ ভোট।



