মাদারীপুরে বাসের চাপায় এক মধু ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার কলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবেদ আলি সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকার বাসিন্দা ও মধু বিক্রিতা।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার কলাবাড়ি এলাকায় রাস্তা পাড় হচ্ছিলেন মধু ব্যবসায়ী আবেদ আলী। ওই সময় ঢাকা থেকে মাদারীপুরের উদ্দেশে ছেড়ে আসা সার্বিক পরিবহনের একটি বাস আবেদকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে হাওইয়ে থানা পুলিশ।
মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান জানান, দুর্ঘটনার পর ঘাতক বাস নিয়ে ঘটনাস্থল থেকে চালক পালিয়ে যায়। এ ব্যাপারে নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



