বরিশাল নগরীর শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন বান্দরোড ও কেডিসি রোড এলাকায় (২ জুন) মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
এ সময় একটি ব্যবসা প্রতিষ্ঠানকে অবৈধভাবে জনসাধারণের প্রবেশপথ দখল করার দায়ে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯-এর ৯২(৭) ধারায় জরিমানা করা হয় ও ফুটপাত দখলমুক্ত করা হয়।
অভিযান পরিচালনা করেন বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রায়হান উজ জামান।
এছাড়াও নগরীর ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনা করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় ৫টি মামলা ও ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।



