কুড়িগ্রামের নাগেশ্বরীতে গ্রাহকদের লেনদেনকে সহজ ও নিরাপদ করতে পূবালী ব্যাংক পিএলসির ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে উপজেলার কলেজ মোড় সিরাজ শপিংমলে ব্যাংকের নাগেশ্বরী শাখার উদ্যোগে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পূবালী ব্যাংকের নাগেশ্বরী শাখার ব্যবস্থাপক মো: মাসুদ হোসাইন, নাগেশ্বরী সরকারি কলেজের অধ্যাপক মো: রেজাউল করিম, নাগেশ্বরী প্রেস ক্লাবের সভাপতি মো: রফিকুল ইসলাম ও সুমন গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো: খাদেমুল হক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, লেনদেন প্রক্রিয়াকে সহজ ও নিরাপদ করতে বাংলা কিউআর কোড, পূবালী ডেবিট ও ক্রেডিট কার্ড, পস মেশিন এবং পূবালী পাই অ্যাপস ব্যবহারের বিকল্প নেই।
অনুষ্ঠান শেষে ব্যাংকের পক্ষ থেকে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর কোড বিতরণ করে সবাইকে ক্যাশলেস লেনদেনে উৎসাহ দেয়া হয়।



