যশোরের চৌগাছায় জুয়েল রানা হত্যার ঘটনায় ১০ জনকে আসামি করে চৌগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (১৩ জুন) নিহত জুয়েল রানার স্ত্রী মায়া খাতুন মামলা দায়ের করেন।
চৌগাছা থানা সূত্রে জানা যায়, নিহত জুয়েল রানার স্ত্রী মায়া খাতুন ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত সাত-আটজনের নামে চৌগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ এ ঘটনায় এজাহারনামীয় ৫ নম্বর আসামি আহসান কবিরকে গ্রেফতার করেছে।
গ্রেফতার আহসান কবির মুক্তদাহ গ্রামের ইউসুফ আলীর ছেলে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রশিদ বলেন, হত্যার ঘটনায় চৌগাছা থানায় একটি হত্যা মামলা হয়েছে। পুলিশ একজন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতার আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে প্রতিপক্ষের হামলায় জুয়েল রানা নিহত হন।



