নবাবগঞ্জে বিলে ধান তুলতে গিয়ে পানিতে ডুবে কৃষকের মৃত্যু

দিনাজপুরের নবাবগঞ্জে বিলে ধান তুলতে গিয়ে পানিতে ডুবে ওয়ায়েস কুরুনি (১৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

Location :

Nawabganj
নবাবগঞ্জ থানা
নবাবগঞ্জ থানা |নয়া দিগন্ত

নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের নবাবগঞ্জে বিলে ধান তুলতে গিয়ে পানিতে ডুবে ওয়ায়েস কুরুনি (১৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের বোয়ালি রাজবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওয়ায়েস কুরুনি বোয়ালি রাজবাড়ী গ্রামের মরহুম শহিদুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে আশুরার বিল এলাকায় ধান কাটার পর তা তুলতে যান কৃষক ওয়ায়েস কুরুনি। এ সময় অসাবধানতাবশত তিনি পানিতে পড়ে ডুবে যান। পরে পরিবারের সদস্যরা বিল থেকে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।