কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল ইসলাম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১২টার দিকে উপজেলার ধরণীবাড়ী কিশামত মালতি বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল ইসলাম ওই এলাকার মোস্তফা মিয়ার ছেলে। স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য লাভলু তার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বৃহস্পতিবার নাজমুল ইসলাম ওই এলাকার প্রতিবেশী মমিনুল ইসলামের বাড়িতে বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন। কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, এ ঘটনায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



