তাহিরপুরে এমপির ‍উদ্যোগে একাধিক বিরোধ নিষ্পত্তি

সুনামগঞ্জ-১ আসনের তাহিরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) কামরুজ্জামান কামরুলের উদ্যোগে স্থানীয় কয়েকটি বিরোধ নিষ্পত্তি হয়েছে।

Location :

Tahirpur
তাহিরপুরে এমপির ‍উদ্যোগে একাধিক বিরোধ নিষ্পত্তি
তাহিরপুরে এমপির ‍উদ্যোগে একাধিক বিরোধ নিষ্পত্তি |নয়া দিগন্ত

তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা

সুনামগঞ্জ-১ আসনের তাহিরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) কামরুজ্জামান কামরুলের উদ্যোগে স্থানীয় কয়েকটি বিরোধ নিষ্পত্তি হয়েছে।

বুধবার (৪ মার্চ) দুপুরে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বালিয়াঘাট নতুনবাজারে তিনি এসব বিরোধ নিষ্পত্তি করেন।

স্থানীয়দের কাছের লোক হিসেবে পরিচিত এমপি নিজ উদ্যোগে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দীর্ঘদিনের কিছু সামাজিক বিরোধ মীমাংসা করেন।

এমপির উদ্যোগে অনুষ্ঠিত সালিশি বৈঠকে জনপ্রতিনিধি, নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সালিশ শেষে উপস্থিত সবার উদ্দেশ্যে এমপি কামরুজ্জামান কামরুল বলেন, ‘হাওরপাড়ের মানুষের উন্নয়ন ও শান্তির জন্য আমরা ঐক্যবদ্ধ। কোনো প্রকার হানাহানি নয়, বরং আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব। আমি আপনাদের পাশে থেকে একটি বৈষম্যহীন ও শান্তিপূর্ণ নির্বাচনী এলাকা গড়তে চাই।’