সালথা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের সালথায় আগুনে পুড়ে গেছে তিন কৃষকের বসতবাড়ি।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার ভাওয়াল ইউনিয়নের ভাওয়াল পশ্চিমপাড়া গ্রামে এ আগুনের ঘটনা ঘটে।
খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের একটি দল ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ওই গ্রামের কৃষক মো: আনারুল মাতুব্বর, শহিদ মাতুব্বর ও আতিক মাতুব্বরের একটি করে বসতঘর সম্পন্ন পুড়ে যায়। এ ছাড়া তাদের তিনটি রান্নাঘরও পুড়ে যায়। এতে অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়ে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।
সালথা ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার মো: আব্দুল জলিল বলেন, ‘খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই তিনটি সেমিপাকা বসতঘর ও তিনটি রান্নাঘর পুড়ে যায়। রান্নাঘর থেকে এই আগুনের সূত্রপাত হয়।’



