মান্দায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ এ অভিযান পরিচালনা করেন।

নওগাঁ প্রতিনিধি

Location :

Naogaon
ভ্রাম্যমাণ আদালত
ভ্রাম্যমাণ আদালত |নয়া দিগন্ত

নওগাঁর মান্দায় অবৈধভাবে ধানী জমির মাটি কেটে বিক্রির অভিযোগে আব্দুল মজিদ নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রোববার (৩ মে) বেলা ১১টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের মাউল গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, উপজেলার মাউল গ্রামে ধানী জমির মাটি কেটে বিক্রি করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান পচিালনা করে ভ্রাম্যমান আদালত। এ সময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে জমির মালিক আব্দুল মজিদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার নাবিল নওরোজ বৈশাখ বলেন, ‘ধানী জমির মাটি কেটে ফেলা কৃষি ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি। এ ধরনের কার্যক্রমে জমির উর্বরতা নষ্ট হয় এবং খাদ্য উৎপাদনে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ে। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’