রিপোর্টার্স ইউনিটির ঈদ আনন্দ আড্ডা

‘ফেনী যেন আর সন্ত্রাসের জনপদ না হয়’

রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা দীক্ষা, সাহিত্য-সংস্কৃতি সব দিক থেকে ফেনী একটি সমৃদ্ধ জনপদ হলেও অতীতে কতিপয় দুর্বৃত্তের কারণে ফেনীকে বলা হতো সন্ত্রাসের জনপদ।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
ফেনী রিপোর্টার্স ইউনিটির ঈদ আনন্দ আড্ডায় অংশগ্রহণকারী ও অতিথিরা
ফেনী রিপোর্টার্স ইউনিটির ঈদ আনন্দ আড্ডায় অংশগ্রহণকারী ও অতিথিরা |নয়া দিগন্ত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফেনী রিপোর্টার্স ইউনিটির ঈদ আনন্দ আড্ডা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিপুল সংখ্যক গণমাধ্যম কর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

সোমবার (২৩ মার্চ) রাতে শহরের অফিসার্স ক্লাব কমপাউন্ডে ইউনিটি মিলনায়তনে এর আয়োজন করা হয়।

সভায় অনুভূতি প্রকাশ করতে গিয়ে বক্তারা বলেন, রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা দীক্ষা, সাহিত্য-সংস্কৃতি সব দিক থেকে ফেনী একটি সমৃদ্ধ জনপদ হলেও অতীতে কতিপয় দুর্বৃত্তের কারণে ফেনীকে বলা হতো সন্ত্রাসের জনপদ। ভবিষ্যতে যাতে এমন গডফাদার বা দুর্বৃত্তায়ন ফেনীতে সৃষ্টি হতে না পারে এ জন্য সবাইকে সজাগ থাকতে হবে।

‘দীর্ঘ সময় পরে ফ্যাসিস্ট সরকারের পতনের পর মানুষ ভয়হীন ঈদ উদযাপন করছে।’

বক্তারা আগামী দিনে ফেনীর শান্তি ও উন্নয়নের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গীকার করেন। এছাড়া জুলাই সনদ বাস্তবায়নে সরকারের কাছে জোর দাবি জানান।

বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফের দেশে ফ্যাসীবাদ মাথা ছাড়া দিয়ে উঠবে।

সংগঠনের সভাপতি ও দৈনিক ফেনীর সময়ের সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে এবং এটিএন নিউজ প্রতিনিধি ও সাধারণ সম্পাদক দিদারুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, জেলা আমির মুফতি আব্দুল হান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, জেএসডি জেলা সভাপতি হীরালাল চক্রবর্তী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুদ্দীন সাচ্চু, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ ন ম আবদুর রহিম, জেলা এনসিপির সদস্য সচিব শাহ ওয়ালিউল্লাহ মানিক, এবি পার্টি জেলা সদস্য সচিব ফজলুল হক, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে এম আবদুর রহিম ও মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সভাপতি আতিয়ার সজল, ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি জহিরুল হক মিলন, জেলা সহ-সভাপতি কবি মুহাম্মদ ইকবাল চৌধুরী ও কবি সবুজ আহমদ প্রমুখ।

Topics