আমতলীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

বরগুনার আমতলী থানা পুলিশ মঙ্গলবার (১৯ মে) দুপুরে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে।

আমতলী (বরগুনা) সংবাদদাতা

Location :

Amtali
আমতলী থানা, বরগুনা
আমতলী থানা, বরগুনা |নয়া দিগন্ত

বরগুনার আমতলী থানা পুলিশ অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা গ্রামের মুকুন্দ বাইনের ধানখেত থেকে এ লাশ উদ্ধার করা হয়।

এদিন বিকেলে ময়নাতদন্তের জন্য লাশ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জানা গেছে, আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা গ্রামের মুকুন্দ বাইনের ধানখেতে এক নারীর (৫৫) লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মঙ্গলবার বিকেলে লাশের ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণ করা হয়েছে। ওই নারীর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় আমতলী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

হলদিয়া ইউনিয়ন পরিষদ সদস্য মো: হারুন অর রশিদ খাঁন বলেন, ‘ওই নারীকে এলাকার কেউ চেনেন না। তিনি কীভাবে এখানে এসেছেন তা জানি না।’

আমতলী থানার ওসি আবু সাহাদাৎ মো: হাচনাইন পারভেজ বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। পরিচয় উদ্ঘাটনে তদন্ত চলছে।’