মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দম্পতি আটক

দুপুর দেড়টার দিকে পদ্মা সেতু এলাকার খানবাড়ী বাসস্ট্যান্ডে আভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Louhajang
ইয়াবাসস আটক স্বামী-স্ত্রী
ইয়াবাসস আটক স্বামী-স্ত্রী |নয়া দিগন্ত

মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মা সেতু এলাকায় ৩০০ পিস ইয়াবাসহ দু’জনকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।

বুধবার (২৯ জুলাই) দুপুর দেড়টার দিকে পদ্মা সেতু এলাকার খানবাড়ী বাসস্ট্যান্ডে আভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক হওয়া দু’জন হলেন— মো: মিজানুর রহমান মানিক (২৮) ও তার স্ত্রী আশা বেগম (৩৮)। তাদের বাড়ি বরিশাল জেলার বিমানবন্দর থানাধীন দক্ষিণ বাগীয়া গ্রামে।

বুধবার বিকেলে জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আশফাক রাসেল বিষয়টি নিশ্চিত করে নয়া দিগন্তকে জানান, বেলা দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) রিজাউল কাজীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম পদ্মা সেতু উত্তর থানাধীন খানবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দুই স্বামী-স্ত্রীকে ৩০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

তিনি আরো জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।