মদন (নেত্রকোণা) সংবাদদাতা
নেত্রকোণার মদনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি আব্দুল সাত্তারকে (৪৫) গ্রেফতার করেছে মদন থানা পুলিশ।
শনিবার (৭ মার্চ) রাত ৩টার দিকে মদন পৌরসভার এমদাদপুর এলাকার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, আব্দুস সাত্তার উপজেলার এমদাদপুর গ্রামের তোতা মিয়ার ছেলে। সে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে মদন থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৩টার দিকে সহকারী উপপরিদর্শক (এএসআই) সাকিবের নেতৃত্বে পুলিশের একটি দল আব্দুল সাত্তারের মদন পৌরসভার এমদাদপুরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসনাত জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার আব্দুল সাত্তারকে আদালত এক বছরের সাজা দেয়। রায় ঘোষণা করার পর থেকে সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ তাকে গ্রেফতার করে আদালতে উপস্থাপন করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



