হার্ট ও কিডনি রোগে আক্রান্ত মোজাম্মেলের পরিবারের পাশে তারেক রহমান

হার্ট ও কিডনি রোগে আক্রান্ত কৃষক মোজাম্মেল হোসেনকে আর্থিক সহায়তা দিয়েছে আমরা বিএনপি পরিবার।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
হার্ট ও কিডনি রোগে আক্রান্ত মোজাম্মেলের পরিবারের পাশে তারেক রহমান
হার্ট ও কিডনি রোগে আক্রান্ত মোজাম্মেলের পরিবারের পাশে তারেক রহমান |নয়া দিগন্ত

হার্ট ও কিডনি রোগে আক্রান্ত কৃষক মোজাম্মেল হোসেনকে আর্থিক সহায়তা দিয়েছে আমরা বিএনপি পরিবার।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের চক ভগবানপুর গ্রামে সংগঠনের আহবায়ক বিশিষ্ট সাংবাদিক আতিকুর রহমান রুমনের সার্বিক নির্দশনায় আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল হার্ট ও কিডনি রোগে আক্রান্ত কৃষক মোজাম্মেল হোসেনের চিকিৎসার খোঁজ-খবর নেন।

মোজাম্মেলের পরিবারের নিকট চিকিৎসার জন্য আর্থিক সহায়তা তুলে দেন আমরা বিএনপি পরিবারের পক্ষে বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়ক কালাম আজাদ।

এসময় উপস্থতি ছিলেন- আমরা বিএনপি পরিবারের সদস্য শাহাদত হোসনে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম, বগুড়া শহর জাসাসের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পিয়াস, বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক হাদিউল হক জিকো।