জুনে রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার শুরু হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী বলেন, বিচার নিয়ে রামিসার বাবার হতাশার জবাব রায়ের মাধ্যমেই দেয়া হবে। তিনি বলেন, আমরা ন্যায়বিচার নিশ্চিত করব। ফাঁসির আসামিদের বিচারকার্য যত দ্রুত সম্ভব শেষ করার জন্য যতটা পদক্ষেপ নেয়া দরকার, আমরা ততটাই পদক্ষেপ নেব।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Shailkupa

আইন,বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, জুনের প্রথম দিন থেকে রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার শুরু হবে বলে।

বুধবার (২৭ মে) বিকেলে ঝিনাইদহের শৈলকূপা ডিগ্রি কলেজ মাঠে মেধা ও মনন উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানানা।

আইনমন্ত্রী বলেন, বিচার নিয়ে রামিসার বাবার হতাশার জবাব রায়ের মাধ্যমেই দেয়া হবে। তিনি বলেন, আমরা ন্যায়বিচার নিশ্চিত করব। ফাঁসির আসামিদের বিচারকার্য যত দ্রুত সম্ভব শেষ করার জন্য যতটা পদক্ষেপ নেয়া দরকার, আমরা ততটাই পদক্ষেপ নেব।

তিনি আরো বলেন, আপনারা ইতোমধ্যে দেখেছেন, ঢাকার মিরপুরে রামিসা হত্যাকাণ্ড কতটা নির্মম ও নৃশংস ছিল। সেই রামিসার বাবা হতাশা নিয়ে বলেছেন, ‘আমি বিচার চাই না’, কারণ তিনি জানেন বিচার হবে না। মন্ত্রণালয়ে সাংবাদিকরা যখন আমাকে প্রশ্ন করেছিলেন, রামিসার বাবার এই হতাশার জবাব কী—তখন আমি বলেছিলাম, এই হতাশার জবাব বিচারের মাধ্যমেই দেয়া সম্ভব।

মন্ত্রী বলেন, আমি বলেছিলাম, এক সপ্তাহের মধ্যে এই মামলার চার্জশিট দেয়া হবে। এক সপ্তাহের আগেই মামলার চার্জশিট দেয়া হয়েছে। আগামী ১ জুন আদালত খুলবে এবং ওই দিন থেকেই এই মামলার বিচার শুরু হবে।

তিনি আরো বলেন, শুধু রামিসা হত্যাকাণ্ড নয়, আছিয়া হত্যাকাণ্ডসহ সব ফাঁসির আসামিদের বিচারকাজ খুব দ্রুত শেষ করা হবে।