ফরিদপুর প্রতিনিধি ও ভাঙ্গা সংবাদদাতা
গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কের হাইওয়ে থানা সংলগ্ন মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়।
বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ভাঙ্গা উপজেলার এনসিপির আহ্বায়ক মো: আশরাফ হোসেনের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্য ও হামলাসহ বিভিন্ন অপকর্মের প্রতিবাদে তারা বিক্ষোভ করে।
এতে প্রায় এক ঘণ্টা ওই রুটের সবধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে আটকে পড়েন যাত্রীরা।
দলটির উপজেলা সমম্বয়ক আশরাফ শেখ, সামাদ মিয়া, রিপন শেখ, রুহুল আমিন, সুমন আহমেদসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। তবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরে পুলিশের হস্তক্ষেপে যানবাহন চলাচল পুনরায় শুরু হয়।



