কক্সবাজারের চকরিয়া ও মাতামুহুরীতে কোরবানি গরুর চামড়া সংরক্ষণে ৫৭টি এতিমখানা ও মাদরাসায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি বরাদ্দকৃত ১০ টন লবণ বিতরণ করা হয়েছে।
রোববার (২৪ মে) সকাল ১০টার দিকে প্রতিনিধিদের কাছে এ লবণ প্রদান করা হয়।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধির কাছে এ লবণ বিতরণ করেন। এ সময় সরকারি দফতরের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা চামড়া সংরক্ষণ করতে সরকারের উদ্যোগের পাশাপাশি স্থানীয়দের সচেতন হয়ে এ সম্পদ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।



