গফরগাঁওয়ে সংস্কার কাজের উদ্বোধন করলেন সংসদ সদস্য আক্তারুজ্জামান

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, ‘এলাকার জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে এই সড়কের সংস্কার কাজ বাস্তবায়ন করা হচ্ছে।’

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
সড়ক সংস্কার কাজের উদ্বোধন
সড়ক সংস্কার কাজের উদ্বোধন |নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ে শিবগঞ্জ-গয়েশপুর সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।

শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১১টায় ১৩ কোটি টাকা ব্যয়ে শিবগঞ্জ-গয়েশপুর সড়কের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, ‘এলাকার জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে এই সড়কের সংস্কার কাজ বাস্তবায়ন করা হচ্ছে। কাজটি সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত আরো সহজ ও নিরাপদ হবে।’

এ সময় ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী সালমান রাসেল, গফরগাঁও উপজেলা এলজিইডি প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক, গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ মো: ইসহাক, পৌর বিএনপির সাবেক সভাপতি মো: ফজলুল হকসহ অন্যান্য রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।