বগুড়ায় ট্রাক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত

নিহত ফজলুর রহমান দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের আকবর আলীর ছেলে।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
ট্রাক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত
ট্রাক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত |নয়া দিগন্ত গ্রাফিক্স

ঢাকা-বগুড়া মহাসড়কে ট্রাক দুর্ঘটনায় ফজলুর রহমান (৪৫) নামের এক গরু ব্যবসায়ী নিহত ও আহত হয়েছেন অন্তত ১৫ জন।

শনিবার (৬ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফজলুর রহমান দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের আকবর আলীর ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন আহতরা জানান, মহাসড়কের বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুরের রাজাপুর এলাকায় একটি গরু বহনকারী মিনি ট্রাক পৌঁছালে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপরে উল্টে পড়ে। এতে ফজলুর রহমান গুরুতর জখম হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় গরু ব্যবসায়ীর সহকারী অন্তত আরো ১৫ জন শ্রমিক জখম হন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়ার পাশাপাশি গুরুতর জখম আটজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, দুর্ঘটনা নিহত ওই ব্যক্তিকে মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এছাড়া দুর্ঘটনায় আহত সাতজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নূর হোসেন বলেন, ‘স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থাসহ আইনিব্যবস্থা নেয়া হয়েছে।’