রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

লক্ষ্মীপুরের রায়পুরে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীসহ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবিরের রায়পুর শহর শাখা।

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

Location :

Raipur
রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা
রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা |নয়া দিগন্ত

লক্ষ্মীপুরের রায়পুরে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীসহ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রায়পুর শহর শাখা।

রোববার (১০ আগস্ট) রায়পুর আলিয়া কামিল মাদরাসার অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভালো ফলাফল অর্জন শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন। তবে শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়; নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে। ভবিষ্যতে নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগিয়ে সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখার জন্য তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সাইফ রাকিব।

বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি পারভেজ হোসেন, রায়পুর পৌর ছাত্রশিবিরের সভাপতি শাকিব আল হাসান ও রায়পুর সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি ফারান খান নাঈম।

এ সময় ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহিত করা এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাতেই এ আয়োজন করা হয়েছে।