গাইবান্ধার গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংকের ভেতর থেকে নুরমা খাতুন (১৭) নামের এক তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত নুরমা খাতুন ওই এলাকার কৃষক নজরুল ইসলামের মেয়ে। সে স্থানীয় তালতলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে তরুণী নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে সেপটিক ট্যাংকের ভেতর থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘ওইস্থানে লাশের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’



