রাণীনগরে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

শিশু শিফা বাড়ির গোসলখানায় গিয়ে বালতিতে রাখা পানি নিয়ে খেলার সময় উপর হয়ে বালতির মধ্যে পড়ে যায়।

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা

Location :

Raninagar
বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু |প্রতীকী ছবি

নওগাঁর রাণীনগরে বালতির পানিতে ডুবে সাহানাজ পারভিন শিফা (২) নামে এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার আবাদপুকুর বাজার উত্তরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

শিশু শিফা আবাদপুকুর বাজার উত্তরপাড়া গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে।

শিশুর চাচা আব্দুল কাদের জানান, শিশুটির মা বাড়িতে কাজ করছিল। এ সময় শিশু শিফা বাড়ির গোসলখানায় গিয়ে বালতিতে রাখা পানি নিয়ে খেলার সময় উপর হয়ে বালতির মধ্যে পড়ে যায়। এতে সেখানেই শিশুটির মৃত্যু হয়। পরে খোঁজাখুঁজি করে পরিবারের সদস্যরা গোসলখানায় বালতিতে শিশুর লাশ দেখতে পায়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে শিশুর লাশ হস্তান্তর করা হয়েছে।