ধামরাইয়ে অন্ধদের হাডুডু খেলা, চ্যাম্পিয়ন ঢাকা অন্ধ একাদশ

গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে। উৎসবমুখর পরিবেশে খেলায় মুখোমুখি হয় মানিকগঞ্জ জেলা অন্ধ একাদশ ও ঢাকা জেলা অন্ধ একাদশ।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

Location :

Dhamrai
অন্ধদের হাডুডু খেলা
অন্ধদের হাডুডু খেলা |নয়া দিগন্ত

ঢাকার ধামরাইয়ে অন্ধদের হাডুডু প্রতিযোগিতায় মানিকগঞ্জ জেলা অন্ধ একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা জেলা অন্ধ একাদশ।

রোববার (৩১ মে) দিনব্যাপী উপজেলার সানোড়া ইউনিয়নে স্থানীয় যুবদল নেতাকর্মীদের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে। উৎসবমুখর পরিবেশে খেলায় মুখোমুখি হয় মানিকগঞ্জ জেলা অন্ধ একাদশ ও ঢাকা জেলা অন্ধ একাদশ। খেলায় মানিকগঞ্জ জেলা অন্ধ একাদশ পেয়েছে ৮ পয়েন্ট। অন্যদিকে ঢাকা অন্ধ একাদশ ১২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ইবাদুল হক জাহিদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন ধামরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মোহনা টিভির ধামরাই উপজেলা প্রতিনিধি আহাদ বাবু, ঢাকা জেলা বিএনপির সাবেক ক্রীড়াবিষয়ক সম্পাদক খলিলুর রহমান, কালামপুর বাজার বণিক সমিতির সভাপতি মো: আব্দুল হালিম কণ্ঠুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।