বগুড়ার শেরপুর প্রেস ক্লাবের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক করতোয়া ও নয়া দিগন্ত প্রতিনিধি আকরাম হোসাইন এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি শাহ জামাল কামাল।
সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় শেরপুর প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি গঠন করা হয়।
এতে সভাপতি আকরাম হোসাইন, সহ-সভাপতি আব্দুল মান্নান (দৈনিক ইত্তেফাক), সাধারণ সম্পাদক শাহ জামাল কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাওন (দৈনিক দিনকাল), দফতর সম্পাদক আব্দুল ওয়াদুদ (খোলা কাগজ), সাহিত্য সম্পাদক জাহিদ হাসান (দেশ রূপান্তর, এনটিভি), কার্যনির্বাহী সদস্য নিমাই ঘোষ (সমকাল), আইয়ুব আলী (কালের কণ্ঠ), জাহাঙ্গীর ইসলাম (যুগান্তর), তোফায়েল আহম্মেদ (সংগ্রাম), আপেল মাহমুদ আশকারী (প্রত্যাশা প্রতিদিন)।
নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
উল্লেখ্য, এই কমিটি আগামী দুই বছরের জন্য সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে।



