মহান মে দিবসে গফরগাঁওয়ে শ্রমিকদলের বর্ণাঢ্য র‌্যালি

ময়মনসিংহের গফরগাঁওয়ে 'শ্রমিকের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত হোক' এই স্লোগানকে সামনে রেখে মহান মে দিবস উপলক্ষে উপজেলা ও পৌর শ্রমিকদলের উদ্যোগে বর্ণাঢ্য শ্রমিক র‌্যালি ও মোটরসাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
মহান মে দিবসে গফরগাঁওয়ে শ্রমিকদলের বর্ণাঢ্য র‌্যালি
মহান মে দিবসে গফরগাঁওয়ে শ্রমিকদলের বর্ণাঢ্য র‌্যালি |নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ে 'শ্রমিকের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত হোক' এই স্লোগানকে সামনে রেখে মহান মে দিবস উপলক্ষে উপজেলা ও পৌর শ্রমিকদলের উদ্যোগে বর্ণাঢ্য শ্রমিক র‌্যালি ও মোটরসাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) সকালে গফরগাঁও মিনি স্টেডিয়াম মাঠ থেকে উপজেলা শ্রমিকদলের সাবেক আহ্বায়ক গফুর হাসান ও শ্রমিক নেতা নয়ন শাহ এর নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালিটি শুরু হয়।

পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে সংক্ষিপ্ত পথসভা মিলিত হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকদলের সাবেক আহ্বায়ক গফুর হাসান, শ্রমিক নেতা নয়ন শাহ, শ্রমিকদল নেতা কাঞ্চন, বদরুলসহ আরো অনেকেই প্রমুখ।

এতে উপজেলা ও পৌর শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বক্তারা বলেন, মহান মে দিবস বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। মালিক-শ্রমিক ঐক্য, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত না হলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।

এ সময় নেতৃবৃন্দ সকল শ্রমজীবী মানুষের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।