কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, চালক নিহত

ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মালবোঝাই একটি ট্রাক ভোরে বোর্ডঘর এলাকায় পৌঁছালে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক মিরাজুল ইসলামের মৃত্যু হয়।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Kaliakior

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থাকা একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় এক চালক নিহত হয়েছেন।

বুধবার (২৯ জুলাই) ভোরে উপজেলার বোর্ডঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিরাজুল ইসলাম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মালবোঝাই একটি ট্রাক ভোরে বোর্ডঘর এলাকায় পৌঁছালে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক মিরাজুল ইসলামের মৃত্যু হয়। খবর পেয়ে নাওজোড় হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং দুর্ঘটনায় জড়িত দুটি ট্রাক জব্দ করে। তবে দাঁড়িয়ে থাকা ট্রাকটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর হোসেন জানান, দুর্ঘটনায় জড়িত দুটি ট্রাক জব্দ করা হয়েছে। নিহত চালকের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।