বগুড়ায় রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে এনসিপির ইফতার

আজ সোমবার বিকেলে বগুড়ার একটি মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে এক ইফতার মাহফিল আয়োজন করে।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
বগুড়ায় রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে এনসিপির ইফতার
বগুড়ায় রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে এনসিপির ইফতার |নয়া দিগন্ত

আজ সোমবার বিকেলে বগুড়ার একটি মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে এক ইফতার মাহফিল আয়োজন করে।

বগুড়া জেলা এনসিপির আহ্বায়ক এম এস এ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন। বিশেষ অতিথি ছিলেন উত্তরাঞ্চল যুগ্ম মূখ্য সংগঠক সাকিব মাহদী।

জেলা এনসিপির সদস্য সচিব সুলতান মাহমুদের পরিচালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, শহর আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির বগুড়া জেলা সভাপতি মাহফুজুল হক, সহ সভাপতি অ্যাডভোকেট মুহা: ইজাজ আল ওয়াসী জামি, শওকাত ইমরান ও মশিউর রহমান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির বগুড়া জেলা সেক্রেটারি শাফিকুর রহমান শাফিসহ জেলা ছাত্রশক্তি, যুবশক্তি, ন্যাশনাল লইয়ার্স অ্যালায়েন্স সহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আদোলনের নেতৃবৃন্দ ।