সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন রোববার রাতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৮০ বছর।
গতরাতে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক রাত ১১টায় তাকে মৃত ঘোষণা করেন।
তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেয়েছে।
দেওয়ান শামসুল আবেদীন ছিলেন মরমী কবি দেওয়ান হাসন রাজার নাতির ছেলে। ছাত্র জীবনে তিনি সাবেক সুনামগঞ্জ মহকুমা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি বিএনপি’তে সক্রিয়ভাবে যুক্ত হন এবং ১৯৭৯ সালে সুনামগঞ্জ-৩ আসন থেকে বিএনপি’র মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।
উল্লেখ্য, দেওয়ান শামসুল আবেদীন ১৯৯৩ সালে সুনামগঞ্জ জেলা বিএনপি’র সভাপতির দায়িত্ব পালন করেন।



