সুনামগঞ্জে শহীদ জিয়ার শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন মুসলিম বিশ্বের উদীয়মান নেতা। মুসলিম বিশ্বকে এক করার জন্য তিনি কাজ করেছেন।

তৌহিদ চৌধুরী প্রদীপ, সুনামগঞ্জ

Location :

Sunamganj
শহীদ জিয়ার শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
শহীদ জিয়ার শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা |নয়া দিগন্ত

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ জুন) বেলা ১১টার দিকে সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা জাসাসের আহ্বায়ক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শেরগুল আহমেদ।

সাংবাদিক সেলিম আহমেদ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সুনামগঞ্জ প্রতিনিধি মুহাম্মদ আমিনুল হক।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুল হক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মঈন উদ্দিন মল্লিক সোহেল, নাদির আহমেদ, সেলিম উদ্দিন আহমেদ, রেজাউল হক, আবুল মনসুর মোহাম্মদ শওকত, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ প্রমুখ।

এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন জাসাস’র সদস্য সচিব মুনাজির হোসেন সুজন, যুগ্ম আহ্বায়ক মানিক উল্লাহ, সুলেমান কবির, সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ, বিশ্বম্ভপুর উপজেলা জাসাসের আহ্বায়ক সৈয়দ আহমেদ, দিরাই উপজেলা জাসাসের আহ্বায়ক সৈদুর রহমান তালুকদারসহ বিভিন্ন উপজেলা থেকে আগত জাসাসের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন মুসলিম বিশ্বের উদীয়মান নেতা। মুসলিম বিশ্বকে এক করার জন্য তিনি কাজ করেছেন।

তারা আরো বলেন, দেশের মানুষের রাজনৈতিক অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা, শ্রমিকের অধিকার বাস্তবায়নে ট্রেড ইউনিয়ন গঠন, দেশীয় সংস্কৃতি লালন, অর্থনৈতিক সমৃদ্ধি, কৃষি বিপ্লবসহ দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান উন্নয়নে কাজ করে গেছেন শহীদ জিয়া।

জিয়াউর রহমানের আদর্শকে লালন করে নেতাকর্মীকে দেশের জন্য, দেশের মানুষের জন্য, বিএনপির নিবেদিত কর্মী হিসেবে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন প্রভাষক মানিক উল্লাহ।