শ্রীবরদীতে ইয়াবাসহ ইউপি মেম্বার ও তার স্ত্রী আটক

সোমবার (২০ এপ্রিল) রাতে শ্রীবরদীর পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন লতা ডাক্তারের বাসা থেকে তাকে ও তার স্ত্রীকে আটক করা হয়।

Location :

Sreebardi
শ্রীবরদীতে ইয়াবাসহ আটক দম্পতি
শ্রীবরদীতে ইয়াবাসহ আটক দম্পতি |নয়া দিগন্ত

শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ এক ইউপি মেম্বার ও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২০ এপ্রিল) রাতে শ্রীবরদীর পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন লতা ডাক্তারের বাসা থেকে তাকে ও তার স্ত্রীকে আটক করা হয়।

শ্রীবরদী থানা পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীবরদী সদর ইউনিয়নের মামদামারী ওয়ার্ডের মেম্বার রেজাউল করিম (৫২) ও তার স্ত্রী শিরিনা খাতুন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুলতান আহমেদের নেতৃত্বে একটি অভিযানিক দল অভিযান চালিয়ে শ্রীবরদীর পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন লতা ডাক্তারের বাসা থেকে তাকে ও তার স্ত্রীকে আটক করে। এসময় তার বসতঘর থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। তার গ্রামের বাড়ি উপজেলার শ্রীবরদী সদর ইউনিয়নের মামদামারীতে। তিনি ওই গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে। রেজাউল করিম মেম্বার সাতানী শ্রীবরদীর পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন লতা ডাক্তারের বাসায় ভাড়টিয়া হিসেবে বসবাস করতেন।

শ্রীবরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান মঙ্গলবার দুপুরে মেম্বার রেজাউল ও তার স্ত্রীকে শেরপুর আদালতে পাঠানো হয়েছে।