পাকুন্দিয়ায় ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

উপজেলার ড্রেনেরঘাট-মঠখোলা সড়কের নরপতি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মুহিব্বুল্লাহ বচ্চন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

Location :

Kishoreganj
গাঁজাসহ গ্রেফতাররা
গাঁজাসহ গ্রেফতাররা |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার ড্রেনেরঘাট-মঠখোলা সড়কের নরপতি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতাররা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ এলাকার মো: হালিম (৩০) ও একই উপজেলার কুমিরমারা এলাকার মো: নাইম (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১০টার দিকে পুলিশ উপজেলার ড্রেনেরঘাট-মঠখোলা সড়কে মাদক পাচার হচ্ছে এমন খবরের ভিত্তিতে পাকুন্দিয়া থানা পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এসময় ১০ কেজি গাঁজাসহ ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মো: মোবারক হোসেন গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন।