সমাজসেবায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন হেলাল উদ্দিন

জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ সম্মাননা গ্রহণ করেন।

নয়া দিগন্ত অনলাইন
সমাজসেবায় বিশেষ অবদানের জন্য সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন মো: হেলাল উদ্দিন
সমাজসেবায় বিশেষ অবদানের জন্য সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন মো: হেলাল উদ্দিন

সমাজসেবায় বিশেষ অবদানের জন্য সন্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন ভোলা সমিতি, ঢাকা’র আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো: হেলাল উদ্দিন তালুকদার।

আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের কাছ থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন।

দ্বীপজেলা নাগরিক ঐক্য ফোরামের উদ্যোগে ‘ভোলা জেলার উন্নয়ন’ শীর্ষক উক্ত আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি নাজিম উদ্দিন আলম ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন।

সংগঠনের আহ্বায়ক নূর মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব মো: মোস্তফা। বিজ্ঞপ্তি