চুয়াডাঙ্গায় অগ্নিকাণ্ডে ৩ দোকান ভস্মীভূত

সোমবার আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সার্বিক ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন এবং নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

Location :

Chuadanga
জেলা প্রশাসক লুৎফুন নাহার ও সদর উপজেলার ইউএনও তিথি মিত্র ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা দেন
জেলা প্রশাসক লুৎফুন নাহার ও সদর উপজেলার ইউএনও তিথি মিত্র ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা দেন |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গায় অগ্নিকাণ্ডে তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয় সূত্রে জানা যায়।

সোমবার (৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসক লুৎফুন নাহার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র ঘটনাস্থল পরিদর্শন করেন।

এর আগে, রোববার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের নতুন ভান্ডারদহে গ্রামে এ আগুনের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে একটি নাপিতের দোকান, একটি ইলেকট্রনিক্সের দোকান ও একটি সার-কীটনাশকের দোকান ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে আগুন ধরে মুহূর্তের মধ্যে তা চারপাশে ছড়িয়ে পড়ে। এতে দোকান তিনটির সমস্ত মালামাল পুড়ে যায়।

ঘটনার পরদিন সোমবার আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সার্বিক ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন এবং নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত তিন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি তাদেরকে জরুরি শুকনো খাবার সহায়তা দেয়া হয়েছে।

এ সময় ইউএনও তিথি মিত্র বলেন, ‘অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। জেলা প্রশাসক মহোদয়ের তাৎক্ষণিক উদ্যোগে আমরা জরুরি সহায়তা দিতে পেরেছি। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা লিখিত আবেদন করলে বিধি অনুযায়ী সর্বোচ্চ সহযোগিতার ব্যবস্থা করা হবে। দুর্যোগের এ কঠিন সময়ে প্রশাসন তাদের পাশে আছে এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।’