দেশে ফিরেছে সন্ত্রাসীদের গুলিতে নিহত মিরসরাইয়ের টিপুর লাশ

দক্ষিণ আফ্রিকার কোয়ামথলাংগা প্রিটোরিয়া এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন তিনি।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
নিহত টিপু চৌধুরী
নিহত টিপু চৌধুরী |নয়া দিগন্ত

দেশে ফিরেছে দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত চট্টগ্রামের মিরসরাইয়ের বাসিন্দা টিপু চৌধুরীর (৫৫) লাশ।

শুক্রবার (৩০ জানুয়ারি) লাশ বাড়িতে আসার পর জানাযা শেষে দাফন করা হয়েছে তাকে। এর আগে গত ২৩ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার কোয়ামথলাংগা প্রিটোরিয়া এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন তিনি।

টিপু মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর তছি সরকার বাড়ির মরহুম আবু তাহেরের ছেলে।

নিহতের চাচাত ভাই লিটু চৌধুরী জানান, প্রায় ৩৫ বছর ধরে টিপু দক্ষিণ আফ্রিকায় বসবাস করছেন। গত ২৩ জানুয়ারি নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীরা অতর্কিত তিনটি গুলি করে তার মৃত্যু নিশ্চিত করে চলে যান। শুক্রবার সকালে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

তিনি আরো জানান, আজ থেকে ২০ বছর পূর্বে টিপুর আরেক ভাই আবু সায়েম চৌধুরীকে গুলি করে খুন করে সন্ত্রাসীরা।