পানছড়ি সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল জব্দ

উদ্ধারকৃত মালামালের বিষয়ে বিধি অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Location :

Panchhari
জব্দকৃত অবৈধ ভারতীয় মালামাল
জব্দকৃত অবৈধ ভারতীয় মালামাল |নয়া দিগন্ত

পানছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার কচুছড়িমুখ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)।

রোববার (১১ জানুয়ারি) সকাল ৭টার দিকে ৩ বিজিবি এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে কচুছড়িমুখ নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে নায়েব সুবেদার শফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে এ সকল মালামাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১,১৫০০০ টাকা।

বিজিবি আরো জানায়, উদ্ধারকৃত মালামালের বিষয়ে বিধি অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।